০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বজ্রপাতে ২০ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে অন্তত ২০ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বজ্রপাতে ২০ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১