ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনের লক্ষ্যে ব্যাক্তিগত উদ্যোগে ৬৫ লিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন বিশিষ্ট শিল্পপতি বিকন গ্রুপের কর্ণধার ও নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। এছাড়াও তিনি দেশের করোনা ভাইরাস দুর্যোগের সময় দেশের চিকিৎসক ও নার্সদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন
সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির ঝুঁকি এড়াতে আমি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমি কিছুদিন আগে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছি এবং আজ ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি।
আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহারের আহ্বান করে বলেন, স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















