০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মেসির বিদায়ের বিবৃতিতে বার্সেলোনা কী লিখেছে ?

লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনা তথা বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। যাকে প্রায় দুই দশক আগে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এরপর মেসি ও বার্সেলোনা হয়ে ওঠে একে অপরের পরিপূরক নাম।

কিন্তু ২০২১-২২ ফুটবল মৌসুমে আর বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না মেসিকে। চলতি বছরের জুনে ক্লাবের সঙ্গে থাকা সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু অর্থনৈতিক জটিলতার কারণে নতুন চুক্তিতে সাক্ষর করতে পারছে না বার্সেলোনা ও মেসি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসির সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছে বার্সেলোনা। মেসির বিদায়ের বিবৃতিতে বার্সেলোনা লিখেছে-
ক্লাব (বার্সেলোনা) এবং খেলোয়াড় (মেসি) একটি সমঝোতায় পৌঁছানোর পর, আজই (বৃহস্পতিবার) তাদের নতুন চুক্তি সাক্ষরের সবকিছু প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু অর্থনৈতিক ও কাঠামোগত কিছু বাধার কারণে এটি সম্ভব হচ্ছে না।

স্প্যানিশ লিগের কিছু নিয়মের কারণে এ চুক্তি সাক্ষর করা যাচ্ছে না। যার ফলে মেসি আর বার্সেলোনায় থাকছেন না। দুই পক্ষই এতে গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। কেননা শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হলো না।

এফসি বার্সেলোনার হয়ে অসামান্য অবদান রাখায় মেসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে ক্লাব। পাশাপাশি তার পরবর্তী পেশাদার ও ব্যক্তিগত জীবনের জন্যও শুভকামনা জানাচ্ছে বার্সেলোনা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

মেসির বিদায়ের বিবৃতিতে বার্সেলোনা কী লিখেছে ?

প্রকাশিত : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১