নোয়াখালীর সোনাইমুড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৩শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জয়াগ ইউনিয়নের পূর্ব দৈয়ারা গ্রামের গোলাম রহমানের দোকানের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে মাদক ব্যবসায়ী নূরুল কাছ থেকে ২০০পিছ ও জসীমউদ্দীনের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিমউদ্দন(২৭) উপজেলার নদনা ইউনিয়নের মৃত আমিনুল হকের ছেলে ও নুরুজ্জামান নুরু (৩৯) বজরা ইউনিয়নের মৃত দুধ মিয়ার ছেলে। এ বিষয়ে এসআই আব্দুল হালিম জানান আটককৃত নুরুজ্জামান নুরু ও জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকসহ চুরির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















