ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর কান্দাপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর কান্দাপাড়া গ্রামের আবুল হাশিমের শিশু কন্যা মোছা: পপি খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির সামনের পুকুরে পরে যায়। তাকে অনেক খোজাখুজির পর বাড়ির সামনের পুকুরে লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




















