করোনা মহামারীতে কুমিল্লায় সেনাবাহিনীর পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগে মাস্ক, হ্যান্ডগ্লাভস ও অক্সিজেন কনসেনট্রেটর মেশিনসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলী বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান, এডিএমএসের কমান্ডার কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, এরিয়া সদর দপ্তরের কর্নেল (অ্যাডমিন) কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সাব্বির হাসান, কুমিল্লা-১০ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি, পুলিশ সুপার ফারুক আহমেদ, র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















