১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

নাগরপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার নোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার  মৃতদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। বিকেলে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামের নোয়াই নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখলে নাগরপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অজ্ঞাত এ লাশের পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপী রংয়ের প্রিন্টের কামিজ। তার কোমরে একটি পেয়ারা বাধাঁ ছিল।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নোয়াই নদী থেকে লাশ উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এ নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে বলে আমরা ধারনা করছি। অজ্ঞাত লাশটির ব্যাপারে তদন্ত চলছে।
ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নাগরপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার নোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার  মৃতদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। বিকেলে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামের নোয়াই নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখলে নাগরপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অজ্ঞাত এ লাশের পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপী রংয়ের প্রিন্টের কামিজ। তার কোমরে একটি পেয়ারা বাধাঁ ছিল।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নোয়াই নদী থেকে লাশ উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এ নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে বলে আমরা ধারনা করছি। অজ্ঞাত লাশটির ব্যাপারে তদন্ত চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ