ঝিনাইদহের কোটচঁাঁদপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন মতবিনিময় করেন। সোমবার বিকালে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দেলোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অর্নাস মাষ্টারর্স ডিগ্রি অর্জন শেষে বিসিএস ৩৩ তম ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা হন। এর আগে তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় দীর্ঘ ১ বছর ২৭ দিন নির্বাহী অফিসার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম, কাজী মৃদুল, কামাল হাওলাদার, এসএম রায়হান উদ্দীন, মঈন উদ্দীন খাঁন, সুব্রত কুমার দাশ, অশোক দে সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















