০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

হবিগঞ্জে চা শ্রমিককে এক মিনিটে দুই ডোজ টিকা

হবিগঞ্জের বাহুবলে এক মিনিটে করোনার দুই ডোজ টিকা পেয়েছেন রবি কালিন্দী (৫৪) নামের এক চা শ্রমিক। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালেই ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। রবি কালিন্দী উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। 

তিনি জানান, ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান তিনি। তার নামে করা রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে তাকে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসেছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন। লাইনে দাঁড়ানো অন্যরা বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে তাকে পর্যবেক্ষণে নেয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ বলেন, সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। এ সময় গলদঘর্ম টিকাদাতা স্বাস্থ্যকর্মী ও টিকাগ্রহীতার ভুল বোঝাবুঝি এবং অসাবধানতার কারণে এক মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর সাথে সাথে টিকাগ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে নেয়া হয়।

তিনি আরও বলেন, ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা না দিলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এদিকে, এক মিনিটে চা-শ্রমিককে দুই ডোজ করোনার টিকা দেওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানিয়া আফরোজকে। কমিটিকে বিষয়টি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ। তিনি বলেন, বিষয়টি কীভাবে হলো আসল ঘটনাটি জানা দরকার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আপরদিকে, এক মিনিটে দুই ডোজ টিকার বিষয়টি জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি সিনিয়র নার্স লুৎফা বেগম।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

হবিগঞ্জে চা শ্রমিককে এক মিনিটে দুই ডোজ টিকা

প্রকাশিত : ০৭:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১