বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান পয়েন্টে যমুনা নদীর স্পারে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
গতকাল (৯ আগষ্ট) রাত ১০ টায় এই স্পারের অন্তত ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকায় নতুন করে শঙ্কা সৃষ্টি হয়েছে। গেল সপ্তাহে একই জায়গায় স্পারের অন্তত ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাউবো বগুড়া কর্তৃপক্ষের দাবী, নদীর বুকে চর জেগে ওঠায় পানির প্রবল স্রোত স্পারে আঘাত হানায় স্পারের তলদেশের মাটি সড়ে গিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়ছে। খোঁজ নিয়ে জানাগেছে, ১২০০ মিটার দৈর্ঘ্য এই স্পারটি ১১ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০৩ সালে নির্মাণ করা হয়।
স্থানীয় শহিদুল ইসলাম বলেন, স্পারটি রক্ষা করতে না পারলে বাঁধসহ ভাঙনের ঝুঁকিতে পড়বে ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম। এদিকে, গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির বলেন, স্পারের কিছু অংশ্য নদীতে ধসে গেছে। জরুরি মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















