০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

অসহায়দের মাঝে নিজের রেশন বিলিয়ে দিয়েছেন মানবিক পুলিশ অফিসার সাগর

 করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজের রেশন বিলিয়ে দিচ্ছেন একজন মানবিক পুলিশ অফিসার ওমর ফারুক সাগর। খিলগাঁও তিলপাপাড়ায় নিজ উদ্যোগে তিনি তার প্রাপ্ত রেশনের সাথে আরও কিছু খাদ্যদ্রব্য কিনে প্রায় শতাধিক মানুষের মাঝে আজ উপহার হিসেবে এই মানবিক সহায়তা প্রদান করেন। খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, আটা ও সয়াবিন তেল।

ওমর ফারুক সাগর বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পিতার আদর্শকে ধারণ করে তিনি করোনার শুরু থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন নিজের সামর্থ অনুযায়ী। এ প্রসঙ্গে সাগর বলেন, ‘সারাবিশ^ব্যাপী করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। খেয়ে-না খেয়ে দিনাতিপাত করছেন। আমার পিতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন একটি মানবিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। পিতার আদর্শকে বুকে ধারণ করে অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারার মধ্যেই আনন্দ পাই।’ তিনি বলেন, পুলিশ বিভাগের এমন আরও অনেকে আছেন, যারা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানবিক সহায়তা নিয়ে নিজেদের সামর্থ অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করছেন।

তিনি জানান, ‘করোনার শুরু থেকে আমি আমার প্রতি মাসের রেশন নিজের জন্য না রেখে অসহায় মানুষদের মধ্যে উপহার হিসেবে বিলিয়ে দিচ্ছি।’ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি। উপহার সামগ্রী বিতরণকালে যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম গাজী, খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হোসেন ও সাবেক যুবলীগ নেতা কমল উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

অসহায়দের মাঝে নিজের রেশন বিলিয়ে দিয়েছেন মানবিক পুলিশ অফিসার সাগর

প্রকাশিত : ১০:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১