০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে সামিয়া আক্তার (৪) ও সিফাত মিয়া (৫) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিয়া থলপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে ও সিফাত একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া জানান, সকালে বাড়ির পাশেই খেলা করছিল সামিয়া ও সিফাত। খেলতে খেলতে বাড়ির পাশে পাকা রাস্তায় চলে গেলে পাশেই পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে নামেন গ্রামের কয়েকজন। পরে জাল ফেলে বেলা ১১টার দিকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১