০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় পরীমণির জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবীরা।

এর আগে গত ১০ আগস্ট পরীমনি ও তাঁর সহযোগী দীপুকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। এসময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১