১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ভালুকায় জাতীয় শোক দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে ভালুকা উপজেলায় নানা কর্মস‚চি গ্রহণ করা হয়।
ভালুকা উপজেলা চত্বরে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সদস্য এম,এ ওয়াহেদ, প্রশাসনিক কর্মকর্তা, আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কর্মস‚চীতে দোয়া, গাছের চারা ও চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ভালুকায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ০৬:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১