সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতৃবৃন্দ বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারী পলাতক খুনিদের এখনও যারা বিদেশে আছেন অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। বক্তারা ৭৫ এর ১৫ আগষ্ট আওয়ামী লীগের ভিতরে থাকা খন্দকার মোশতাক সরকারের মন্ত্রীসভায় যোগদান কারীদেরও বিচারের দাবি জানায়।এসময় বক্তারা আরো বলেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করার দাবি করে মুক্তিযোদ্ধার সন্তানরা। এসময় উপস্থিত ছিলেন আমুস জেলা সভাপতি মোঃ আতাউর রহমান, মহানগর কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবর, জেলা সহ-সভাপতি শামীম ইকবাল,সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন,জেলা সাধারণ সম্পাদক সুমন বাপ্পি, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল বাশার জুয়েল, এমসি কলেজ শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ,মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম সরকার, টুলটিকর সমাজ কল্যান সংস্থার সভাপতি জব্বার আহমদ পাপ্পু, মামুন আহমেদ, আবিদ হাসান, নাসির উদ্দীন প্রমূখ।




















