০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় শোক দিবসে মোশারফ করিমের শুটিং

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • 120

আজ এফডিসিতে চলচ্চিত্রের সকল সংগঠন যখন জাতীয় শোক দিবসে পালনে ব্যস্ত ঠিক তখনি চোখে পড়ে এফডিসির মান্না ডিজিটালের সামনে ভিন্ন চিত্র! ১৫ আগস্ট জাতীয় এই শোকের দিনও শুটিং করতে ব্যস্ত দেখা গেছে অভিনেতা মোশারফ করিমকে! পরিচালক অনম বিশ্বাসের সাথে কথা বলে জানা যায় একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা “ব্র্যাক” এর একটি বিজ্ঞাপন চিত্র।

বিষয়টি শিল্পী সমিতির নজরে আসলে কার্য–নির্বাহী কমিটি ক্ষোভ প্রকাশ করেন এবং তিব্র প্রতিবাদ নিন্দা জানান, এ প্রসঙ্গে চিত্রনায়ক রুবেল বলেন, ‘পুরো দেশ ও জাতী যখন জাতীয় শোক দিবসে পালনে ব্যস্ত।ঠিক তখন বঙ্গবন্ধুর গড়া এফডিসিতে শুটিংয়ের বিষয়টি জানতে পারি। বিষয়টি খুব নিন্দানীয়। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে এমডি মহাদয়কে বিষয় অবগত করছি।

অন্যদিকে চলচ্চিত্র শিল্পীর সহ–সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক।

২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে এসেও এমন চিত্র দেখতে হলো। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি কিন্তু যেখানে পুরো জাতি শোক দিবস পালনে ব্যস্ত সেখানে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন পরিচালক কিভাবে এই দিনে শুটিং করে। অন্যদিকে অভিনেতা মোশারফ করিমের এইদিনে শুটিং করা তার মোটেও উচিত হয়নি।

এ বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করে শুটিং স্থগিত রাখেন। বাকী শুটিং আগামীকাল করবেন বলে তিনি জানান।

এ প্রসঙ্গে অভিনেতা মোশারফ করিমের সাথে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান! এ সময় শিল্পী সমিতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্য–নির্বাহী সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাতীয় শোক দিবসে মোশারফ করিমের শুটিং

প্রকাশিত : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১