সুনামগঞ্জের ধর্মপাশায় টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। শত শত মানুষ স্বাস্থ্য বিধি উপেক্ষা টিকা নিতে এসেছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় শত শত মানুষ টিকার জন্য ভীড় করছে। এসময় মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব। এতো মানুষের ভীড়ের কারণে করোনা ভাইরাস সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারা করছেন।
জানা যায়,৭ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হয়। এর পর টিকা না থাকায় সপ্তাহ দশেক প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ থাকে। সিনোফার্ম -ভেরোসল ভ্যাক্সিন গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক আইডি থেকে রাতেই ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হবে। এই ঘোষণা পেয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা নিতে আগ্রহীরা সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে আসতে থাকে। এতে করে ভীড় অনেক বেড়ে যায়। এসময় কে কার আগে টিকা নিবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি ও প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এ সময় পাওয়া যায়নি কোনো কর্তৃপক্ষকে।
টিকা নিতে আসা ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ বলেন, ‘টিকা নেওয়ার জন্য মানুষ যে হারে ভীড় করছে এতে মানুষ আরো সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। টিকা কেন্দ্রে সামাজিক দুরত্ব ও স¦াস্থ্যবিধি নিশ্চত করা প্রয়োজন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এমরান হোসেন বলেন, ‘অনেক মানুষ একসাথে টিকা নিতে এসেছে। যেকারণে ভীড় বেশি হয়েছে। গণটিকা কার্যক্রমে এ রকম হয়েছিল। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘টিকা কেন্দ্রে আগামীকাল (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















