কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মারা যায়। নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
-
নাজমুল ইসলাম, দৌলতপুর - প্রকাশিত : ০৩:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- 82
ট্যাগ :
জনপ্রিয়




















