১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকার বাজেট পেশ করা হয়েছে। করোনা পরিস্থিতি ও জাতীয় শোক দিবসের কারণে এবারের বাজেট পেশ করতে বিলম্ব হয়। বুধবার পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পেশ করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বাজেট গতানুগতিক ও কোন প্রকার অতিরিক্ত করারোপ ছাড়াই করা হয়েছে বলে জানান মেয়র।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা, উন্নয়ন খাতের মোট আয় ৪৫ কোটি ৬৫ হাজার ৫০ লাখ এবং মূলধন খাতের আয় ১০ লাখসহ মোট আয় ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা। মোট ব্যয় ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।
বাজেটে কুলাউড়া পৌরবাসীর জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্ট নির্মাণের কাজ শুরু কতা বিশেষভাবে উল্লে­খ করা হয়। সে লক্ষ্যে ইতোমধ্যে স্থান নির্বাচন চূড়ান্ত করা হয়েছে।

বাজেট উপস্থাপন শেষে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিন্দু ভট্রাচার্য্যরে পরিচালনায় আলোচনা সভায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১