বৃহস্পতিবার ১৯ আগস্ট কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১ নং সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল ইসলাম খান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব সুকান্ত সাহা।
ইউনিয়ন পরিষদের অফিস পরিদর্শন করেন এবং ডিজিটাল সেন্টার ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেন।
আগত সবাইকে ফুল দিয়ে বরণ করেনেন ১ নং সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের সুযোগ্য বর্তমান চেয়ারম্যান মাসুদ আলম ।




















