টঙ্গীতে ৫৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ¦ আব্দুল বাছেদ খানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ্ খান। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ, চাঁদপুর জেলার শাহারাস্তী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আবদুল লতিফ, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বিএ, গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নং ওয়াড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, ৫১নং ওয়ার্ড মজিবুর রহমান, গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, মহানগর আওয়ামী যুবলীগ নেতা হিরা সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, এম এম নাসির উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, আফিল উদ্দিন, সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী, ৫৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলু, সদস্য সচিব আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান মিয়া তপন, আমির হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন ইদন, দেলোয়ার হোসেন, মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, ৫৪ নং আওয়ামীলীগের সদস্য সচিব হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালো রাত্রিতে নিহতদের স্মরণে ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















