০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

‌‘আফগানিস্তানে কী ঘটেছে, এটা বিচার-বিশ্লেষণ করতে বেশ সময় লাগবে’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে নজর রাখছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, দেশটি থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় রয়েছে। আজ সোমবার সিঙ্গাপুর সফরকালে তিনি এ কথা বলেছেন।

দুই দিনের সফরে সিঙ্গাপুরে গেছেন কমলা হ্যারিস। এই সফরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পরে লির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা বলেন, আফগানিস্তানে কী ঘটেছে, এটা বিচার-বিশ্লেষণ করতে বেশ সময় লাগবে।

কমলা বলেন, ‘ঠিক এই মুহূর্তে আমরা মার্কিন নাগরিক, তাঁদের সহায়তাকারী আফগান এবং নারী, শিশুসহ ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নেওয়ার বিষয়টির ওপর জোর দিচ্ছি। ’

কমলা যখন এসব কথা বলছেন, তখন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, তিনি আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করতে চাইছেন।

ওই সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেন, ‘আমরা আশা করছি, আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের আঁতুড়ঘরে পরিণত হবে না।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

‌‘আফগানিস্তানে কী ঘটেছে, এটা বিচার-বিশ্লেষণ করতে বেশ সময় লাগবে’

প্রকাশিত : ০৫:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১