০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

করোনা মোকাবেলায় লামায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।  সোমবার (২৩ আগষ্ট ২০২১ইং) সকাল ৯টায় লামা-আলীকদম সেনা জোনের উদ্যোগে লামা উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ টি কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, আটা, ডাল, লবণ, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার উপস্থিত ছিলেন। আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনজুরুল হাসান (পিবিজিএম, পিএসসি) বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধি নিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযোগিতা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় আজ আলীকদম জোন কর্তৃক এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

জোন কমান্ডার আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা বিস্তার রোধকল্পে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয়ে সচেতন হতে হবে। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করেন। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

করোনা মোকাবেলায় লামায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রকাশিত : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১