০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শরীয়তপুরে সরকারী পূর্ব মাদারীপুর কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে টাকা নেয়ার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরে অবস্থিত সরকারী পূর্ব মাদারীপুর কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে প্রতি বিষয়ে ১শ’ টাকা করে জরিমানা নেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ঐ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা সময়মত অ্যাসাইনমেন্ট জমা না দেয়ার কারণে জরিমানা হিসেবে প্রতি বিষয়ে ১শ’ টাকা করে আদায় করার কথা স্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টাকা নেয়া যাবে না। কিন্তু পূর্ব মাদারীপুর সরকারী কলেজের একাদশ শ্রেণিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৫শ’ ৪১ জন। তারা ২০২২ সালের এ্ইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বর্তমানে করোনাকালীন সময়ে অ্যাসাইনমেন্টের নামে তাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ প্রতি বিষয়ের বিপরীতে ১শ’ টাকা করে আদায় করছে। আর এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন যাবত করোনা মহামারীর কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন অ্যাসাইনমেন্টের নামে আমাদের কাজ থেকে ১শ’ টাকা করে জরিমানা আদায় করছে কলেজ কতৃপক্ষ। এটা অমানবিক। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক অভিবাবক বলেন, এমনিতেই ছেলে মেয়েরা পড়া লেখায় মনোযোগী না, তার উপর আবার জরিমানার নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। যা আমাদের জন্য মরার উপর খড়ার ঘা। সরকারী পূর্ব মাদারীপুর কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন (মামুন) বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ছাত্র/ছাত্রীরা তাদের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। জমা দেয়ার সংখ্যা খুবই কম। এ সংখ্যা বাড়াতে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্বান্ত। এটা তেমন কিছু না। সরকারী পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ মো: জহির উল্লাহ বলেন, আমরা কলেজের শিক্ষক পরিষদ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিশ্চিত করার জন্য জরিমানা আদায়ের সিদ্ধান্ত নিয়েছি। তাও খুবই সামান্য। প্রতি বিষয়ের বিপরীতে ১শ’ টাকা করে। এ বিষয়ে অভিযোগ হলে আমরা আর টাকা নিবো না। এ বিষয়ে ডামুড্যা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম¥দ সাদিকুর রহমান সবুজকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শরীয়তপুরে সরকারী পূর্ব মাদারীপুর কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত : ০৫:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১