০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

দল না থাকলে শক্তি থাকেনা : পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • 80

দল না থাকলে শক্তি থাকেনা, সরকারের স্থায়িত্ব থাকেনা। শুধু নেতা কর্মী নয়, সাধারণ মানুষের সমর্থন – সহানুভূতি দলের প্রতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

বুধবার নিজ গ্রাম চাঁদপুরের মতলব উত্তরে এক পথ সভা ও তাঁর নিজ বাড়িতে পারিবারিক কবর জিয়ারত শেষে মতলব উত্তর উপজেলায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধীদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সমর্থনের দিক থেকে সাধারণ মানুষ সংখ্যায় বেশি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, জনসমর্থন ধরে রাখতে নেতাদের আচার–আচরনে যেন সাধারণ মানুষ ক্ষুব্ধ না হন এবং কষ্ট না পায়।

এ সময় চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলাপরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতলব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং গার্ড ওফ অনার গ্রহণ করেন ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

দল না থাকলে শক্তি থাকেনা : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১