১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হালুয়াঘাটে চুরি যেন থামছেই না!

ময়মনসিংহের হালুয়াঘাটে আশঙ্কাজনক ভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু, মোটর সাইকেল, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিছুই বাদ যাচ্ছে না চোরের উপদ্রব থেকে। কিন্তু সাধারণ মানুষ এ সমস্যা থেকে পরিত্রাণ চায়, চায় সুন্দর ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু কি ভাবে তা সম্ভব? আর আইন-শৃঙ্খলা বাহিনীই কি বা ভূমিকা রাখছে?

জানা গেছে, গত কয়েক মাসে উপজেলায় বিভিন্ন ব্যান্ডের প্রায় ৮/১০ টি মোটর সাইকেল চুরি হয়েছে। কোনটি রাস্তা বা বাজারে পার্কিং করা থেকে, বাড়ির বারান্দার গ্রীলের তালা কেটে অথবা দোকান বা মসজিদের সামনে থেকে।

সাম্প্রতিক সময়ে চুরির ঘটনাগুলোর মাঝে অন্যতম ভুক্তভোগী হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ আগষ্ট মধ্যরাতে গেইটের তালা ভেঙে ১২৫ সিসির সদ্য ক্রয়কৃত সুজুকি মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই রাতে হালুয়াঘাট থানা রোডস্থ জনতা ভ্যারাইটিজ স্টোর থেকে তালা কেটে দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ আট হাজার টাকা, মোবাইল ফোন ও চারহাজার টাকার সমপরিমাণ মূল্যের মিনিট কার্ড চুরি হয় এমনটি জানালেন দোকান মালিক হুমায়ুন কবির।

গত ৬ আগষ্ট রাতে পৌরসভার অড়র্গত উত্তর খয়রাকুড়ি থেকে হালুয়াঘাট শহীদস্মৃতি সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক স্বপন কুমার ধরের বাসার তিনটি তালা ভেঙে ১১০ সিসির রেজিেেষ্ট্রশনকৃত হোন্ডালিভো ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এতে তিনি হালুয়াঘাট থানা পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন। গত ৩১ জুলাই এক রাতে হালুয়াঘাট বাজারের পাঁচটি দোকনে চুরি হয়। তার কোন কূলকিনারা হয় নি।

জানতে চাইলে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু বলেন, সমিতির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা বাজারে পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা করতে পারছি না। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুরি ও আইন-শৃঙ্খলার অবনতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আহবান জানান।

এ বিষয় হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান বলেন, সা¤প্রতিক চুরি বৃদ্ধির ঘটনায় আমরা উদ্বিগ্ন। চুরি ঠেকাতে রাত্রিকালীন টহল জোরদারসহ আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি। তাছাড়া চোরের সংঘবদ্ধ চক্রটিকে ধরার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এভাবে চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এসব ঘটনায় অধিকাংশ অপরাধীরা ধরা না পড়ায় বাড়ছে চুরি। বিষয়টি নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হালুয়াঘাটে চুরি যেন থামছেই না!

প্রকাশিত : ০৯:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১