গাজীপুরের কালিয়াকৈরে এক তরুনীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডাইনকিনি এলাকা থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এঘটনায় ধর্ষিতা মুক্তা আক্তার (২০) বাদী হয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়ইতলীর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব (২১), ও কালিয়াকৈর শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (২৮)। পুলিশ ও ধর্ষিতার পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজ পরিবারের সাথে অভিমান করে চট্রগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ওই তরুনী বাসে করে কালিয়াকৈর চন্দ্রায় আসে। চন্দ্রায় আসার পর ওই তরুনী বাস থেকে চন্দ্রায় নামে। এসময় বাসের চালক জানতে পারে তরুনী চট্রগ্রাম থেকে অভিমান করে চলে এসেছে। কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুনীকে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি বাড়ীতে তাকে রাতে থাকার ব্যবস্থা করে। পরের দিন শুক্রবার সকালে বাসের চালক মেহেদী হাসান শিহাব ওই তরুনীকে সেখান থেকে নিয়ে ওই এলাকার ছানোয়ার হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে তরুনীকে ওই দুইজন জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনার জানতে পেরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ডাইনকিনি এলাকা থেকে ওই তরুনীকে উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক মেহেদী হাসান শিহাব এবং ছানোয়ার হোসেনকে আটক করে নিয়ে আসে থানা পুলিশ।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তরুনীকে উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে তরুনীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ২ধর্ষক গ্রেফতার
-
মোঃ মীর সোহেল মিয়া.কালিয়াকৈর( - প্রকাশিত : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- 83
ট্যাগ :
জনপ্রিয়




















