০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে শিশু জিহাদের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বন্যার পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হলে রোববার সন্ধ্যায় উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তর খারিজারথাক এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু একই এলাকার আনুর আলীর ছেলে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, উত্তর খারিজারথাক এলাকার আনুর আলীর ছেলে জিহাদ রোববার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এবারের বন্যায় চিলমারী ইউনিয়নের ২০টি গ্রামই পানিবন্দি হয়ে পড়ায় বন্যার পানিতে ডুবে জিহাদসহ ৩জন শিশুর মৃত্য হলো। এরআগে গত ১৮ আগষ্ট একই ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বন্যার পানিতে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মৃত্যু হয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১