০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই দেশ নিরাপদে আছে, ১৭ কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিস্যাৎ করার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্মজন্মান্তর।’

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একা নন, এই বাংলার হাজার-লাখো-কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত।’

প্রতিমন্ত্রী এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের বিদায় এবং নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র বরণ উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১