০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে অপূর্ব

তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান।
গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে অপূর্ব জানিয়েছেন, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। গতকাল মঙ্গলবার পারিবারিকভাবে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে।

অপূর্বর একটি ঘনিষ্ট সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, বিয়ের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং শিডিউল ফাঁকা রেখেছেন এই অভিনেতা।

নাজিয়া হাসান অদিতির সঙ্গে ২০২০ সালের ১৭ মার্চ অপূর্বর দ্বিতীয় সংসার ভাঙে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ নয় বছরের সংসারজীবনের ইতি টানেন তাঁরা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল অপূর্বর। সেই সম্পর্কেরও ইতি হয়।

বর্তমান সময়ে ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটক ছাড়াও চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এ তারকা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে অপূর্ব

প্রকাশিত : ০৩:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১