০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কালিয়াকৈরে পিস্তলসহ যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মানায় গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে পিয়াস চৌধুরী (২০)।

সে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া মৃত মকবুল হোসেনের বাসার ভাড়াটিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর এলাকায় বুধবার রাতে পিয়াস তার বাসার রুমের ভেতরে পিস্তল লুকানোর জন্য পিস্তলের মাপে কাঁচি দিয়ে বইয়ের পাতা কাটছিল। এলাকাবাসী ওই রুমের জানালা দিয়ে এ বিষয়টি দেখে ফেলে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে গ্রেফতার করেন এবং একটি বইয়ের ভেতর থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পিয়াসকে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে পিস্তলসহ যুবক আটক

প্রকাশিত : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১