ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে গত ২৭ আগষ্ট ভয়াবহ নৌ দূর্ঘটনায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এস এস টিপু চৌধুরী’র সঞ্চলনায় শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানবীর ভূঞা।
আরো উপস্থিত ছিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এডভোকেট এমদাদুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জুনাঈদ আহম্মদ, উপজেলা তাঁতী লীগের আহবায়ক আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল সোহেল,মোহাম্মদ হাবিব,মোঃ সেলিম চৌধুরী, কাজী আল আমিন,হোসাইন আলমগীর, মোঃ কেফায়েত উল্লাহ উপস্থিত ছিল।
শোক সভায় নিহতের রুহের মাগফিরাত কামনা ও নৌ দূর্ঘনায় আহত ব্যক্তিদের সুস্থতায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ মহসীন আলী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















