০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানি কমতে থাকায় পানি বন্দি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হলেও আবারোও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে বন্যাকবলিত মানুষের ভিতর আতঙ্ক, উদ্বেব ও উৎকন্ঠা দেখা দিয়েছে। গত তিনদিন ধরে পানি বৃদ্ধির ফলে বন্যাকবলিত রামষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রামের পানিবন্দি অর্ধলক্ষ মানুষের আবারও দুর্ভোগ বাড়বে। এমনিতেই বন্যাকবলিত রামষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি অর্ধলক্ষ মানুষ দুর্ভোগ দুর্দশায় রয়েছে। পানি কমতে থাকায় কমর অতবা হাটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছিল বন্যাকবলিতদের। গত ১লা সেপ্টেম্বর থেকে আবারোও পদ্মা নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ উৎকন্ঠার ছড়িয়ে পড়েছে বানভাষিদের মঝে। এমনিতেই প্রায় একমাস বন্যাকবলিত অর্ধলক্ষ মানুষ পানিবন্দি থাকায় দেখা দিয়েছে পানি বাহিত নানা ধরোণের রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও খাদ্য সংকট রয়েছে। এদিকে পানিবন্দি অর্ধলক্ষ অসহায় মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটালেও দুই ইউনিয়নের ১৬০০ প্যাকেট করে মাত্র ৩ হাজার ২০০ পরিবারকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রামষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান গত তিনদিন ধরে বন্যার পানি আবারও বাড়ছে। প্রতিদিনই প্রায় দুই ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত : ০৪:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১