০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে মারা গেল শিশু

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের কোদালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সবুর সিকদারের মেয়ে।

নিহতের পিতা সবুর সিকদার জানান, আজ শনিবার সকালে তোয়া মনি বাড়ির উঠানে খেলা করছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চৌহালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে মারা গেল শিশু

প্রকাশিত : ০৪:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১