০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যাত্রী সেজে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই, গ্রেফতার ২

বগুড়ার শেরপুর থানা এলাকায় যাত্রী সেজে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই ঘটনার ১৮ ঘন্টার মাথায় রিকশাটি উদ্ধার করে ২ ছিনতাইকারী’কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর ) গ্রেফতারকৃতদের অদালতে তোলা হয়েছে। এরআগে শুক্রবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্চ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া জেলার শেরপুর থানার উলিপুর নতুনপাড়া এলাকার মৃত আব্দুল রহমানে ছেলে নয়ন ইসলাম (২৫) ও বাগেরহাট জেলার মংলা উপজেলার কানাইনগর গ্রামের টিটু হাওলাদারের ছেলে সাগর হাওলাদার’কে (২৩) গ্রেফতার করা হয়।

উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১ টায় খন্দকার টোলা মাজার এলাকা থেকে উচরং যাওয়ার কথা বলে রিকসা ভাড়া করে নয়ন ও সাগর । যাত্রা পথে জরুরি ঔষধ কেনার কথা বলে তারা ফজলুর মোড় হয়ে হামছায়াপুর কাঠালতলা যেতে বলে রিকশা চালককে। কিছুপথ যাবার পরে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীর আসনে থাকা সাগর হাওলাদার চালক মোঃ জেল হকের গলা ও বাহুতে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। প্রান বাঁচাতে চালক জেল হক দৌড়ে পালানোর সুযোগে নয়ন ও সাগর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানার পর ওসি শহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক ও ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। এদিকে ছিনতাই করা রিকশার ব‍্যাটারি’র চার্জ শেষ হওয়ায় আশামী নয়ন ও সাগর রিকশাটি পিকআপ যোগে রাজধানী ঢাকায় নেবার প্রস্তুতি নেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশের সহায়তায় ছিনতাইকৃত রিকশা সহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই কাজে ব‍্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যাত্রী সেজে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই, গ্রেফতার ২

প্রকাশিত : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১