কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ র্নিবাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।তফসিল ঘোষণার পর থেকেই দৌড়ঝাপ শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা।ক্ষমতাশীল দল আওয়ামীলীগের অন্তত সাতজন মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয়।এর বাইরে আরোও ৪/৫ জন মনোনয়ন র্ফম কিনতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।তারা দলের কেন্দ্রিয় কমিটির সঙ্গে জোড় লবিং চালিয়ে যাচ্ছে।দলীয় মনোনয়ন কে পাবেন,তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে তুমুল আলোচনা।আওয়ামীলীগের কেন্দ্র থেকেও এই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
শনিবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু করেছে দলটি।বিভিন্ন মাধ্যমে আগ্রহী প্রার্থীদের বিষয়ে খোজ খবরও নেয়া হচ্ছে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদেও মধ্যে আলোচনায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক ভাইস চ্যান্সেলর ও কুমিল্লা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা.প্রাণ গোপাল দত্ত,প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ,চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন (আজাদ),চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার (রিপন),নারী নেত্রী ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজনীন আক্তার,চান্দিনা উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজালাল মিঞা শিপন।
জানা যায়,সম্ভাব্য প্রার্থীদের সবাই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।ফলে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রাথী হওয়ার আশঙ্কা কম।
জানতে চাইলে মুনতাকিম আশরাফ টিটু বিজনেস বাংলাদেশ কে বলেন-আমি রবিবার দলীয় মনোনয়ন ফর্ম কিনেছি।আমার বাবা দীর্ঘ দিন এমপি ছিলেন।আমিও দীর্ঘ দিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত।আমাদের সবার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি যাকে ভালো মনে করবেন,তাকেই মনোনয়ন দিবেন।আমরা তাকে নিয়েই কাজ করব।
ডা. প্রাণ গোপাল দত্ত বিজনেস বাংলাদেশ কে বলেন-নেত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইব।তিনি যাকে চাইবেন মনোনয়ন দিবেন।আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করব না।দল যাকে মনোনয়ন দেবে,আমরা তার জন্যই কাজ করব।
এদিকে ৭ই অক্টোবর উপনির্বাচনে ২০ দলীয় জোটের কোনো প্রার্থী অংশ নিচ্ছে না।ফলে তাদের কোন আলোচনা বা ততপরতাও নেই।তবে জাতীয় পার্টির একক প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো.লুতফর রেজা খোকন।জানতে চাইলে তিনি বিজনেস বাংলাদেশ কে বলেন-উপনির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয়সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রতিদ্ব›িদ্ধতা করব।সুযোগ পেলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।
সাবেক ছাত্রনেতা সহিদ উল্লাহ বিজনেস বাংলাদেশ কে বলেন-ছাত্র রাজনীতি করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার শিবিরের হাতে নির্যাতিত হয়েছি।দলের জন্য অনেক ত্যাগ করেছি।আশা করি,দল মনোনয়নের বিষয় বিবেচনা করবে।নারীনেত্রী নাজনীন আক্তার বলেন-চান্দিনা মানুষের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার সাহস।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে আন্তরিক,তাই সব কিছু বিবেচনা করে জননেত্রী আমার হাতে নৌকা উঠিয়ে দেবেন বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।
এদিকে রবিবার(৫ সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যাল থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের চার প্রার্থী।তারা হলেন-ডা.প্রাণ গোপাল দত্ত,মুনতাকিম আশরাফ টিটু,জাকির হোসেন(আজাদ) ও শাহজালাল মিঞা শিপন।
উল্লেখ্য, পাঁচবারের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ ৩০ জুলাই মারা গেলে সেই দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করে ২ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ,মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর।১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পৌনে তিন লাখ। ৭ অক্টোবর ইভিএম-এ এই আসনে ভোট অনুষ্ঠিত হবের্।




















