কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিম্নমানের গানের যন্ত্রাংশ ও খাদ্য সামগ্রী প্রদান করায় গতকাল সোমবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক-শিক্ষিকা লিখিত অভিযোগ দায়ের এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত ) তামান্নাজ খন্দকার ২৫ শে আগস্ট তারিখে তার নিজ অফিসে কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষকদের ডেকে এনে নিম্নমানের বাদ্যযন্ত্র হারমোনিয়াম ডুগি তবলা প্রদান করেন। কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক মাজেদুল ইসলাম জানান, ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদের নিন্মমানের হারমোনিয়াম ও ডুগি তবলা আমাদের কিশোর কিশোরী ক্লাব কে প্রদান করে যা একেবারেই নিম্নমানের হারমোনিয়াম ও মাটির তৈরি ডুগি তবলা যা ব্যবহারের অনুপযোগী তাই আমরা ৭ কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক-শিক্ষিকারা এইসব বাদ্যযন্ত্রগুলো ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তরে ফেরত দিয়েছি কিন্তু সরকারি সিডিউলে একটি হারমোনিয়াম ১৩ হাজার টাকা আর আমাদের দিচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা হারমোনিয়াম। ৬ হাজার টাকায় এক সেট ডুগি ও তবলা কিন্তু তারা দিচ্ছেন ১ হাজার সাত শত টাকার । তিনি আরো জানান ভেড়ামারায় উপজেলায় ৭টি কিশোর কিশোরী ক্লাব আছে। প্রতিটি ক্লাবের ৩০ জন ছাত্র-ছাত্রী আছে। সপ্তাহে ২ দিন ক্লাস হয় প্রতিটি ছাত্রের জন্য নাস্তা বাবদ সরকার ৩০ টাকা ধার্য করেছে কিন্তু ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা তামান্নাজ খন্দকার নাস্তা দিচ্ছে ৬ থেকে ৮ টাকার নাস্তা। আর টাকা যায় কোথায়? আমরা বললে আমাদের উপরে রেগে যায় এবং বলে যা দিচ্ছি তাই বাচ্চাদের দিবেন। শিক্ষকদের দাবি সরকার ১৩ হাজার টাকার ভিতরে ভালো হারমোনিয়াম ও মাটির পরিবর্তে স্টিল ডুগি তবলা দেওয়া হোক। এবং শিশুদের ৩০ টাকার মধ্যে নাস্তা দিতে এই ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তের কর্মকর্তা তামান্নাজ খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তার সাথে সাক্ষাত হয় নাই এবং মোটফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করে নাই। এদিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দীনেশ সরকার এর সাথে কথা বলে তিনি জানান নিম্নমানের বাদ্যযন্ত্র ও নিম্নমানের খাদ্য প্রদান করায় কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















