০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

টঙ্গীতে র‌্যাবের হাতে ডাকাত চক্রের ৬ সদস্য আটক

টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছের্ যাব-১। রবিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলো জহিরুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম ওরফে ইনটেক(৩৪), হাসিব (২২), রুবেল হোসেন (৩০), নাজমুল মিয়া (২৩), আশরাফুল ইসলাম (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১টি তালোয়ার, ০১টি চাপাতি, ০১টি ছোরা, ০৩টি চাকু ও ০৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল মর্মে স্বীকার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

টঙ্গীতে র‌্যাবের হাতে ডাকাত চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১