১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে মুজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ড় রাসুলপুর জনতা বাজার মো.জামসেদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম একই ইউনিয়নের মো.ইলিয়াছের ছেলে। স্থানীয় বাসিন্দা শিমুল জানান, মুজাহিদ সকাল বেলা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় সে হঠাৎ সে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে পুকুর ঘাটে গিয়ে পানিতে পড়ে যায়। একপর্যায়ে ১ থেকে দেড় ঘন্টা পর পরিবারের সদস্যরা পুকরে জাল মেরে তার মরদেহ উদ্ধার করে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১