গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের মৈশনমিয়ার বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৈশনমিয়ার বাজারের কিং ক্যাফে এন্ড রেস্টুরেন্ট প্রাঙ্গনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মো. আমানত হোসেন খান ।
ব্যাংকের কাপাসিয়া শাখার ম্যানেজার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইউসুফ এর সভাপতিত্বে এবং ব্যাংকের কর্মকর্তা মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান সিকদার , গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. ওয়াজউদ্দিন মোল্লা, গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ এমরান, মৈশনমিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো .আলী হোসেন চৌধুরী।
এজেন্ট ইনচার্জ মো. জাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এজেন্ট শামীম হোসাইন। ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং বিষয়ক ধারণামূলক আলোচনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজী, স্থানীয় দিগধা ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের কাপাসিয়া শাখার ম্যানেজার জানান, উদ্বোধনকৃত মিয়ার বাজার এজেন্ট কেন্দ্রের কোড হলো ৩৭৬/১৪ । এটি কাপাসিয়া শাখার অধীনে ১৪তম এজেন্ট আউটলেট। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে সকল ব্যাংকিং কার্যক্রম এই এজেন্ট শাখা থেকে সম্পন্ন করা যাবে।




















