০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৩) ও পাবেল মিয়া (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, ভোরে একটি অটোরিকশা জেলা শহর থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তখন অটোরিকশায় থাকা দুইজন নিহত হন এবং দুজন আহত হন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত : ১১:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১