ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উন্নয়ন সমৃদ্ধির প্রতিদিন আজকের বিজনেস বাংলাদেশ ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পর্দাপণ উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় সরাইল উপজেলা প্রেসক্লাবে আজকের বিজনেস বাংলাদেশ সরাইল প্রতিনিধি মোঃ রিমন খানের আয়োজনে ৫ম বছর পদাপর্ণ উপলক্ষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সরাইল উপজেলা প্রেসক্লাবে সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও আজকের বিজনেস বাংলাদেশ সরাইল প্রতিনিধি মোঃরিমন খানে’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ।
এ সময় বক্তব্য রাখেন- জহিরুল ইসলাম মন মিয়া, ঢাকার ঢাক স্টাফ রিপোর্টার মো শামীম মিয়া, এশিয়ান টেলিভিশন ও ভোরের ডাক সরাইল প্রতিনিধি আল মামুন খান, মকলেছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ প্রতিনিধি আব্দুল মমিন, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আব্দুল আওয়াল খান,দৈনিক ফ্রন্টিয়ার প্রতিনিধি কামাল পাঠান,মোঃ জীবন খান, নাদিম খান, কাউছার আহমেদ প্রমুখ।
বক্তারা সরাইল প্রতিনিধি মোঃ রিমন খান ও আজকের বিজনেস বাংলাদেশ সাফল্য কামনা করেন।




















