দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় দৈনিক “আজকের বিজনেস বাংলাদেশ” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটির ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ হাসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। এ সময় সাংবাদিক ছানাউল্লাহ,সুলতান মাহমুদ,রেজাউল করিম স¦াধীন,আরিফুরজামান জনিসহ অনেকে উপস্থিত ছিলেন।




















