গাইবান্ধার সাদুল্লাপুরে দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলা পরিষদের হলরুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজনেস বাংলাদেশ পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ আবু হাসানুল হুদা রাশেদ এর সঞ্চালনায় সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালে পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি শাহজাহান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, আমাদের সময় পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি জালাল উদ্দিন প্রামাণিক, জয় ভিশন পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি লুৎফর রহমান, এশিয়ান টিভির সাবেক জেলা প্রতিনিধি মশিউর রহমান,প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মত প্রকাশ করার অধিকারে উন্নয়ন বান্ধব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসে উপজেলার উন্নয়নমুলক ফিচার নিউজের মাধ্যমে প্রকাশ করে তুলে আনতে হবে এলাকার জন দুর্ভোগের চিত্রসহ গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড। পরিশেষে বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণে সফলতা কামনা করেন।




















