০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কাচপুর হাইওয়ে পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

 মহাসড়কের পাশ দিয়ে যানচলাচল ও ফুটপাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এর ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুর এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রবিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৩শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কাচপুর এলাকায় সরকারি জায়গা দখল করে ওই এলাকার প্রভাবশালী চাদাবাজ চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৫০০০০ থেকে ৭০০০০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে। কাচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, কাচপুর এলকায় মহাসড়কের পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো বলেন যে উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল।
কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে রেকার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা-চট্টগ্রামমহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। আর মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ট্যাগ :
জনপ্রিয়

কাচপুর হাইওয়ে পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

প্রকাশিত : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১