দাউদকান্দি সংবাদদাতা প্রায় দেড় বছর পর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সারা দেশের মতো কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রবিবার সকালে উপজেলা দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে। এ সময় তাদেরকে শিক্ষকরা অভিনন্দন জানান।
তার আগে স্কুল প্রবেশ পথ গেইটে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয় এবং স্থাস্থবিধি সর্ম্পকে অবগত করান।

অনুরূপভাবে প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে শিক্ষার্থীরা। তাদের পরনে সেই চিরচেনা স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ।তবে সহপাঠীদের সঙ্গে আগের মতো হইহুল্লোড় দেখা না গেলেও কিছুটা লক্ষ্য করা গেছে। শিক্ষকদের নির্দশনা মোতাবেক প্রতি ক্লাস রুমে ৩ ফুট দূরত্বে ক্লাসে বেঞ্চে শিক্ষার্থীরা বসে এবং যাথাসময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান চলছে ।
এতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে স্বস্তি নেমে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিক্ষকদের সঙ্গে ও করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসেছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মানেন, তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি। সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মনে যেন করোনার ভয় না থাকে, সেজন্যে শিক্ষকরা আজকে অনুপ্রেরণামূলক ক্লাস নেবেন।’
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















