বরিশালে বিপুল উৎসাহ উদ্দীপনায় বস্তু নিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষ পদার্পন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পত্রিকার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৪ ই সেপ্টেম্বর বরিশাল এয়ারপোর্ট থানা প্রেশ ক্লাব এর হলরুমে “আজকের বিজনেজ বাংলাদেশ ” বরিশাল প্রতিনিধির আয়োজনে পত্রিকার জন্মদিনের কেক কেটে,অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এবং প্রধান অতিথির বক্তব্যে রাখেন,বরিশাল এয়ারপোর্ট থানা প্রেশ ক্লাবের সভাপতি মাসুদ রানা।দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশ এর প্রতিনিধি এবি সিদ্দীক ভুইয়া সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনলাইন সমায় কালের সম্পাদক আব্বাস হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বরিশাল এয়ারপোর্ট থানা প্রেশ ক্লাবের সাধারণ সম্পাদক রেদওয়ান রানা।দৈনিক বর্তমান কথা পত্রিকা ব্যুরো চীফ আরিফ হোসেন ।এসময় আরো উপস্থিত ছিলেন,অনলাইন বাংলার নিউজ প্রতিদিনের সম্পাদক শরিফুল ইসলাম,অনলাইন বাংলার ক্রাইমের সম্পাদক সাহাদাত ভুইয়া সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




















