জামালপুরের সরিষাবাড়ীতে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে রাত ৮টায় কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ৫ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃআবুল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস বাংলাদেশ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি কামরুল ইসলাম। উক্ত বর্ষ পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ মজিদ ওসি (তদন্ত) সরিষাবাড়ী থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী টাউন বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ, এ্যকটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ও দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়া,প্রথম আলো পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক খবর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সোহেল রানা।এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান, আমার সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন, দি ডেইলি মুসলিম টাইমস এর সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সৃষ্টি টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সাঈদ মাহমুদ, ও নিজাম উদ্দিন মাষ্টার প্রমুখ সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত সকলেই আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি ও শুভকামনা করেন।
০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
কামরুল ইসলাম, সরিষাবাড়ী - প্রকাশিত : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- 77
ট্যাগ :
জনপ্রিয়




















