০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নতুন আগামীর অপেক্ষায় আছি, দোয়া চাই সবার: শখ

শখ

গত কয়েক মাস থেকে মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ এবার নিজেই বিষয়টি নিশ্চিত করলেন।
তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’

শখ বলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।’

ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

মাস কয়েক আগে হঠাৎ করেই শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়।

শখ বলেন, ‘ওই ঘটনার পর খুবই কষ্ট পেয়েছিলাম। এরপর মাতৃকালীন এই অবসরের কারণে এক হিসেবে ভালোই হয়েছে, ওসব থেকে অনেকটা দূরে থাকতে পেরেছি। কিছুদিন আগে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রিয় মানুষদের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছি।’

এর আগে মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন। এরপর ২০২০ সালের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে গোপনে।

একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ‘ডিঅ্যাক্টিভেট’ করে দেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

নতুন আগামীর অপেক্ষায় আছি, দোয়া চাই সবার: শখ

প্রকাশিত : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১