১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থেকে জোড়ালো ভূমিকা রাখতে হবে।” জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় সোমবার টিলাগড় উনার বাসভবনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

আমুস সিলেট ও মহানগর কমিটির নেতৃবৃন্দ শফিকুর রহমান চৌধুরীকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, মহানগর কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবর, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পি, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম ইকবাল, জেলা কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবুল বাশার জুয়েল, মহানগর কমিটির অর্থ সম্পাদক সিপন মাহমুদ, মহানগর কমিটির ইকবাল কবির সায়েম,সদর উপজেলার বাদশা সুমন ও মোঃ মামুন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১